1. news@gmail.com : news :
  2. nogornews24@gmail.com : nogornews24 : nogornews24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

টাকা ছাপাতে এক বছরে ব্যয় বেড়েছে ২২৪ কোটি টাকা

Reporter Name
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ টাইম ভিউ

টাকার নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংকের খরচ এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। সদ্য বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরে নোট মুদ্রণে ব্যয় হয়েছে ৪৫৮ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা।

আগের অর্থবছর ২০২৪-২৫ সালে এ খাতে ব্যয় হয়েছিল ২৩৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে ২২৪ কোটি ১৪ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২০২৫-২৬ অর্থবছরের অডিটরস রিপোর্ট ও অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে এ তথ্য পাওয়া গেছে।

আরো পড়ুন
শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিনে রাষ্ট্রীয় সংবাদ, চীনের স্কুলের ব্যাপক সমালোচনা
শিক্ষার্থীদের দৈনন্দিন রুটিনে রাষ্ট্রীয় সংবাদ, চীনের স্কুলের ব্যাপক সমালোচনা

বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনার অংশ হিসেবে পুরনো ও ব্যবহারের অনুপযোগী নোট তুলে নিয়ে নতুন নোট ছাপানো হয়।

নোট মুদ্রণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা কাগজ, কালি ও অন্যান্য উপকরণ বিশেষায়িত ও আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়। দেশে নোট মুদ্রণের কাজ করে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন বাংলাদেশ লিমিটেড (এসপিসিবিএল)।
তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে নোট মুদ্রণে ব্যয় হয়েছিল ৩৩৭ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৩৭৪ কোটি ৩ লাখ ৮৫ হাজার এবং ২০২১-২২ অর্থবছরে ৩৮৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকা ব্যয় হয়।

গত পাঁচ অর্থবছরের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরেই নোট মুদ্রণে সর্বোচ্চ ব্যয় হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, টাকা ছাপানোর কাগজ ও কালি বিশেষায়িত হওয়ায় এসব উপকরণের সরবরাহকারী প্রতিষ্ঠানও সীমিত। ফলে দাম নিয়ে দর-কষাকষির সুযোগ কম। বৈশ্বিকভাবে কাগজের দাম বৃদ্ধি ও সরবরাহব্যবস্থায় (সাপ্লাই চেইন) সমস্যার কারণেও এবার ব্যয় বেড়েছে।

আরো পড়ুন
প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা
প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি থাকা নোটের পরিবর্তে নতুন নকশার নোট চালুর উদ্যোগ নেওয়া হয়।

এর অংশ হিসেবে বিভিন্ন মূল্যমানের নোটের নকশা পরিবর্তনের কাজ চলছে।
তবে নতুন নকশার কারণে মুদ্রণ ব্যয় বেড়েছে বলে মনে করেন না আরিফ হোসেন খান। তাঁর মতে, নকশা পরিবর্তনের ব্যয় খুবই কম। মূলত কাগজ ও কালির দাম বেড়ে যাওয়াই ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর