1. news@gmail.com : news :
  2. nogornews24@gmail.com : nogornews24 : nogornews24
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

‘জুমানজি’র শেষ পর্ব, এবার আসছে বাস্তবের দুনিয়ায়

মোঃ নাসির উদ্দিন চিশতী
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ টাইম ভিউ

বিশ্বজুড়ে আলোড়ন তোলা অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা সিরিজ ‘জুমানজি’ ফিরছে শেষ পর্ব নিয়ে। নতুন এই পর্বের নাম ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ জুলাই) সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স।

পিউপিল ডট কম জানিয়েছে, শেষ পর্বের গল্পে ঘটেছে বড়সড় বদল। আগের পর্বগুলোতে যেখানে স্পেন্সার ও তার বন্ধুরা ভিডিও গেমের ভেতরে আটকা পড়েছিল, এবার উল্টো গেমের চরিত্ররাই নেমে এসেছে বাস্তব দুনিয়ায়।

জুমানজি: ওপেন ওয়ার্ল্ডের ট্রেলারে দেখা গেছে, ভিডিও গেমের জনপ্রিয় চার চরিত্র—ডক্টর ব্রেভস্টোন, প্রফেসর ওবেরন, রুবি রাউন্ডহাউস ও মাউস ফিনবার সরাসরি মানুষের পৃথিবীতে হাজির হয়। শুধু তারাই নয়, উটপাখি, গন্ডার, ষাঁড়, গিরগিটিসহ জুমানজির ভয়ংকর সব বন্য প্রাণীও লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে।

ভিডিও গেমের জনপ্রিয় চার চরিত্রে শেষ পর্বেও ফিরছেন ডোয়াইন জনসন, কেভিন হার্ট, জ্যাক ব্ল্যাক ও কারেন গিলান। বাস্তব জগতের চার কিশোর-কিশোরীর ভূমিকায় আবার দেখা যাবে অ্যালেক্স উলফ, মরগান টার্নার, সারডারিয়াস ব্লেইন ও ম্যাডিসন আইসম্যানকে। জুমানজির আগের দুটি পর্ব ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘দ্য নেক্সট লেভেল’-এর পরিচালক জেক কাসডান এবারও পরিচালনার দায়িত্বে আছেন।

১৯৯৫ সালে ক্রিস ভ্যান অলসবার্গের শিশুতোষ বই অবলম্বনে প্রথম মুক্তি পায় ‘জুমানজি’। প্রায় ২২ বছর পর ২০১৭ সালে সনি পিকচার্স এই গল্প নিয়ে নতুনভাবে তৈরি করে জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল। মূল সিনেমায় জাদুকরি বোর্ড গেম নিয়ে গল্প এগোলেও রিমেক সংস্করণে সেটিকে আধুনিক ভিডিও গেমে রূপান্তর করা হয়। এরপর ২০১৯ সালে মুক্তি পায় এর সিকুয়েল জুমানজি: দ্য নেক্সট লেভেল। এই দুটি সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি।

ক্রিসমাস উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে জুমানজি: ওপেন ওয়ার্ল্ড। এর ঠিক এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর বড় পর্দায় আসবে বহুল প্রতীক্ষিত দুই বড় সিনেমা ‘ডিউন: পার্ট থ্রি’ ও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ফলে বক্স অফিসে এক জমজমাট ও ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে জুমানজির এই শেষ পর্ব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর